Rasel Hossain Adib
▐► JavaScript Basics
▐► JavaScript Objects
▐► JavaScript BOM
▐► JavaScript DOM
▐► JavaScript Validation
▐► JavaScript OOPs
▐► JavaScript Cookies
▐► JavaScript Events
▐► Exception Handling
▐► JavaScript Misc
▐► JavaScript Advance
▐► Differences

জাভাস্কিপ্ট কন্ডিশনাল ( শর্তমূলক ) স্টেটমেন্ট ?

বিভিন্ন শর্তের উপর নির্ভর করে বিভিন্ন কাজ সম্পাদন করতে কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করা হয় । কন্ডিশনাল স্টেটমেন্টে কোন শর্ত পূরণ হলেই তবেই সেই স্টেটমেন্টের নির্দেশ পালিত হবে ।


যেমন ফেসবুক ওয়েবসাইট রেজিস্ট্রেশান করে লগইন করলে তবেই আমরা আমাদের বন্ধুদের সঙ্গে চ্যাট করতে পারি । এখানে রেজিস্ট্রেশান করাটি হল ফেসবুক ওয়েবসাইটের শর্ত বা কন্ডিশান । কোন ওয়েবসাইটকে জীবন্ত , আকর্ষণীয় এক অর্থে ডায়নামিক করতে অবশ্যই কন্ডিশনাল স্টেটমেন্ট সম্বন্ধে ভালো ধারনা থাকতে হবে ।


নিচে জাভাস্কিপ্টের কন্ডিশনাল স্টেটমেন্টের লিস্ট দেওয়া হল :

If Statement :

If Statement তখন ব্যবহার করা হয় যখন একটি শর্ত পূরণ করার নির্দেশ থাকে ।
If মানে যদি । এই if এর সঙ্গে কন্ডিশান (Conditions) ব্যবহার করা হয় । সব কন্ডিশান (Conditions) এর দুই রকম উত্তর হবে True বা False ।
যদি কন্ডিশান (Conditions) বা শর্ত সত্য অর্থাৎ True হয় তাহলে statement প্রিন্ট হবে আর যদি মিথ্যা অর্থাৎ false হয় তাহলে কিছুই প্রিন্ট হবে না বা statement কাজ করবে না ।

উদাহরণ :

সিনট্যাক্স :

ব্রাউজারে ফলাফল :

নোট : একটি ভ্যারিয়বেল যেকোনো কীওয়ার্ড (keyword) দিয়ে শুরু হতে পারে যেমন - var , let ও const ।


javascript If ....Else Statement

If....Else Statement - কন্ডিশান সত্য হলে কিছু কোড ব্রাউজারে দেখাবে এবং মিথ্যা হলে ভিন্ন কিছু কোড ব্রাউজারে দেখাবে । অর্থাৎ এখানে দুইটি ব্লক থাকবে কন্ডিশান সত্যের জন্য একটি ব্লক ও কন্ডিশান মিথ্যার জন্য অপর একটি ব্লক ।

If statement এর ক্ষেত্রে দেখেছেন একটি ব্লক থাকে । কন্ডিশান সত্য হলে তবেই ওই ব্লক টি এক্সিকিউট হয় ।

উদাহরণ :

সিনট্যাক্স :

নোট : উপরের সিনট্যাক্সে দুটি ব্লক আছে একটি কন্ডিশান (If) সত্যের জন্য অপরটি মিথ্যার (Else) জন্য ।

এখানে মনে রাখবেন কন্ডিশান সত্য হলে if অর্থাৎ প্রথম ব্লকের কোড গুলো রান হবে কিন্তু দ্বিতীয় ব্লক Else জাভাস্কিপ্ট সেটিকে আর চেক করবে না অর্থাৎ প্রোগ্রাম ওখানেই বন্ধ হয়ে যাবে ।


জাভাস্কিপ্ট if Elseif else কন্ডিশনাল ( শর্তমূলক ) স্টেটমেন্ট

এই Tutorial টি দেখার আগে If ও if else কন্ডিশনাল ( শর্তমূলক ) স্টেটমেন্টের খুব ভালো ধারনা থাকতে হবে ।

যেমন If কন্ডিশনাল ( শর্তমূলক ) স্টেটমেন্টে জেনেছেন একটি মাত্র কন্ডিশান লেখা সম্ভব । আবার if else কন্ডিশনাল ( শর্তমূলক ) স্টেটমেন্টে জেনেছেন দুটি কন্ডিশান লেখা সম্ভব অর্থাৎ সত্য ও মিথ্যা ।

If elseif else এর ক্ষেত্রে যত খুশি কন্ডিশান লিখতে পারি । এটি একটি শক্তিশালী শর্তমূলক স্টেটমেন্ট । নিচের চার্ট টিকে অনুসরণ করুন ।

এক্ষেত্রে প্রথম (if) কন্ডিশান (Conditions) বা শর্ত যদি সত্য অর্থাৎ True হয় তাহলে সরাসরি প্রথম ব্লকের statement প্রিন্ট হবে আর যদি মিথ্যা অর্থাৎ false হয় তাহলে else if কন্ডিশান - ২ টি চেক করবে যদি সত্য হয় তাহলে নিচের কন্ডিশান গুলো চেক না করে সরাসরি 2nd ব্লকের স্টেটমেন্ট প্রিন্ট করে দেবে আর যদি মিথ্যা হয় তাহলে কন্ডিশান - ৩ চেক করবে । সমস্ত কন্ডিশান যদি মিথ্যা হয় তাহলে সর্বশেষ নিচের else বক্লটি এক্সিকিঊট হবে ।

▲ Top